এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পোগলদিঘা ইউনিয়নে যমুনা নদী বিধৌত বয়ড়া এলাকায় প্রতিষ্ঠিত। এ এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুস সাত্তার ২০২৩ সালে তাঁর নিজের নামে এ কলেজটি প্রতিষ্ঠা করেন । তাঁর উদ্দেশ্য ছিল এলাকার শিক্ষার্থীদেরকে শুধু মেধাবী হিসেবেই নয় ভালো মানুষ হিসেবেও গড়ে তোলা। তাঁর এই মহৎ উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে এবং ক্রমাগতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি কলেজটিকে একটি আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য। প্রফেসর মো. আবদুস ছামাদ অধ্যক্ষ এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ বয়ড়া, সরিষাবাড়ী, জামালপুর মোবাইল : 01717051384 ইমেইল : samad.jam65@gmail.com
